,

ফের বাড়ল সোনার দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। নতুন দাম অনুসারে এখন থেকে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনা কিনতে হবে ৪৮ হাজার ৬৩৮ টাকায়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা এক হাজার ১৬৬ টাকা বেড়ে ৪৮ হাজার ৬৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা। একইভাবে এক হাজার ১৬৬ টাকা বেড়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৩৬৪ টাকা, যা আগে ছিল ৪৫ হাজার ১৯৮ টাকা। দাম বেড়েছে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনারও। এই ক্যাটাগরিতেও এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম ধরা হয়েছে ৪১ হাজার ২৯০ টাকা, যা আগে ছিল ৪০ হাজার ১২৪ টাকা। তবে সনাতন পদ্ধতির দাম অপরিবর্তিত রয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ২৭ হাজার ৫৮৫ টাকা। অপরিবর্তিত থাকছে রুপার দামও।

এর আগে আগস্টের ৬ তারিখে সোনার দাম কমানো হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর