,

ইন্দোনেশিয়ার তিন অঞ্চলে ভয়াবহ সুনামির আঘাত: নিহত ৬২ আহত ৫৪৮

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার তিন অঞ্চলে ভয়াবহ সুনামির আঘাতে ৬২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫৪৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল শনিবার স্থানীয় সময় ৯টা ৩ মিনিটে লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে ভূ-গর্ভস্থ ভূমিধসের উৎপত্তি হয়েছে। আর এ ভূমিধসের কারণে দেশটির পানদেগ্লাং, দক্ষিণ লামপাং ও সিরাং অঞ্চলে সুনামির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়াবিষয়ক সংস্থা ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি)।

সিএনএন-এর প্রতিবেদন বলা হয়েছে, সুনামির আঘাতে এখন পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৩০টি ভবন। এ ছাড়া পর্যটকদের ছয়টি হোটেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে প্রায় দুই হাজার মানুষ মারা যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর