,

মারা গেছেন সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবে রাজপরিবারের জ্যৈষ্ঠ সদস্য প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ (৮৭) মারা গেছেন। গতকাল শনিবার এক টুইট বার্তায় তার ছেলে প্রিন্স আব্দুল আজিজ বিন তালাল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্স তালাল সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশা আব্দুল আজিজ ইবনে সৌদের ছেলে ও বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজের ভাই ছিলেন। আজ রোববার তার জানাজা অনুষ্ঠিত হবে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, সৌদি ধনকুবের আলওয়ালিদ বিন তালালের বাবা প্রিন্স তালাল বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন।

১৯৬০ এর দশকে সৌদি শাসনব্যবস্থাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রূপান্তরের আহ্বান জানিয়ে নির্বাসনে ছিলেন প্রিন্স তালাল। সেসময় মিসরীয় প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের সঙ্গে এক হয়ে সৌদি আরবের সাংবিধানিক পরিবর্তন দাবির কারণে তার পাসপোর্ট বাতিল করে সৌদি কর্তৃপক্ষ। ১৯৬৪ সালে ফয়সাল বিন আব্দুল আজিজ আল সাউদ বাদশা হওয়ার পর আবার সৌদি আরবে ফিরে আসেন তিনি।

২০১১ সালে অ্যালিজিয়েন্স পরিষদ থেকে পদত্যাগ করেন আব্দুল আজিজ। সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতির পক্ষে অবস্থান ছিল তার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর