,

আজ রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

বাসস : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ রোববার রংপুর সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রংপুর সফরকালে শেখ হাসিনা জেলায় দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার শেখ হাসিনার এই সফরের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী আজ দুপুর দুইটায় উপজেলা আওয়ামী লীগের আয়োজিত পীরগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

জনসভায় দলের কেন্দ্রীয়, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা উপস্থিত থাকবেন। এ ছাড়া জেলার বিভিন্ন নির্বাচনী এলাকার দলীয় ও মহাজোটের প্রার্থীরা জনসভায় থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রংপুরের নির্বাচনী প্রচার কার্যক্রমকে সার্বিকভাবে সফল করার জন্য দলীয় নেতা-কর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর