,

যে কারণে কাজ হারান এই অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরেই #MeToo মুভমেন্টের হাত ধরে সামনে এসেছে ভারতীয় মহিলাদের যৌন হেনস্থার কাহিনী। কতটা ভয়ঙ্করভাবে মহিলাদের অপদস্থ হতে হয়েছে, সেই ঘটনাই সামনে এনেছেন মহিলারা। বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত সব ব্যক্তিত্বের মুখোশ খুলে গিয়েছে। সামনে এসেছে নানা পাটেকর, অনু মালিক, কৈলাস কেরের নামও। এবার মুখ খুললেন আরও এক অভিনেত্রী।

প্রস্তাবে ‘না’ করে কাজ হারিয়েছিলেন বলে জানালেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। শুক্রবার ‘ইন্ডিয়া টুডে’র বিশেষ অনুষ্ঠানে গিয়ে একথা বলেন তিনি। অদিতি জানান, অন্যান্যদের তুলনায় হয়ত তার অভিজ্ঞতা ততটা ভয়ঙ্কর নয়। তবে এমন অভিজ্ঞতা শিকার হয়েছিলেন তিনিও। অভিনেত্রী জানান, বেশ রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় প্রথমটায় এসব সম্পর্কে তার ধারণা খুবই কম ছিল। যেগুলো শোনা যায়, সেগুলো যে আদতে সত্যি সেটা ভাবতে পারেননি তিনি।

তাকে বেছে নিতে বলা হয়েছিল যে কোনও একটা। অর্থাৎ যৌনতায় রাজি হলেই তবেই তাকে কাজ দেওয়া হত। তবে তিনি মুখে উপর না বলে দেন। আর স্বাভাবিকভাবই কাজটা হারান তিনি। এই ঘটনার পর আট মাস বসে থাকতে হয়েছিল তাকে। আট মাসে বাদে ফেরেন কাজে।

তিনি মনে করেন, কোনও মহিলা যদি এই প্রসঙ্গে মুখ খুলতে তৈরি থাকেন, তবেই খুলুন। কেউ এই বিষয়ে কথা না বললেই যে তাকে নিয়ে সমালোচনা করা হয়, সেটা ঠিক নয় বলেই মনে করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর