,

আদালতে বাতিল হওয়াদের প্রার্থিতা ফিরে পাবার সম্ভাবনা নেই : সিইসি

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : আদালতে বাতিল হওয়ায় বিএনপি প্রার্থীদের প্রার্থীতা ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। শনিবার ময়মনসিংহে এক মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন। নগরীর টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় করেন নূরুল হুদা।

সিইসি বলেন, বর্তমানে দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। পরিবেশ অনুকূলে রাখার জন্য নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষ থাকলে ৩০ ডিসেম্বর তারিখ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিইসি বলেন, আদালতে বাতিল হওয়া বিএনপির প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। আচরণবিধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি দল আচরণবিধি ভঙ্গ করছে না। কেউ আচারণবিধি ভঙ্গ করলে, তিনি যে দলেরই হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নির্বাচনে সহিংসতা বা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই। সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারত্ব নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বপালন করতে হবে। সংখ্যালঘুদের প্রতি বিশেষ নজর দিতে হবে।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, সেনাবাহিনীর ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর