,

বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ‘অসুস্থ’ সাজেদা চৌধুরীরকে দেখতে তার বাসায় গেলেন

news-image

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে নৌকার প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী অসুস্থ থাকায় তাকে দেখতে ফরিদপুরের তার বাসভবনে যান ওই আসনের বিএনপির প্রার্থী শামা ওবায়েদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সালথা উপজেলার রসুলপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর গ্রামের বাড়ি হামিদ মঞ্জিলে যান তিনি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ যখন হামিদ মঞ্জিলে পৌঁছান সে সময় সৈয়দা সাজেদা চৌধুরী ঘুমিয়ে ছিলেন। তাই তার ছেলে সজিদ আকবর চৌধুরীর কাছে উপনেতার শারীরিক অবস্থা সম্পর্কে জানেন এবং তার সুস্থতা কামনা করেন বিএনপির এই প্রার্থী।

পরে শামা ওবায়েদ সাজেদা চৌধুরীর ছেলে ও এপিএস শফিউদ্দীনের হাতে ধানের শীষের লিফলেট দিয়ে দোয়া চান। সংসদ উপনেতার ছেলে সজিদ আকবর চৌধুরী এবং এপিএস শফিউদ্দীনও শামা ওবায়েদের হাতে নৌকার লিফলেট দিয়ে সাজেদা চৌধুরীর জন্য দোয়া চান। এ সময় ধানের শীষ এবং নৌকার পোস্টার একসঙ্গে ধরে ছবি তোলেন তারা।

সৈয়দা সাজেদা চৌধুরীকে মাতৃতুল্য মুরব্বী হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘নির্বাচনের মাঠে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমি সবসময়ই তার প্রতি শ্রদ্ধাশীল। তিনিও আমাকে স্নেহ করেন। মহান আল্লাহ যেনো সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে দ্রুত আরোগ্য দান করেন।’

তিনি আরও বলেন, ‘সাজেদা চৌধুরী একজন প্রবীণ নেত্রী। তার অসুস্থতার খবর শুনে আমি তাকে দেখতে এবং তার কাছে দোয়া চাইতে এসেছি।’

এ সময় সংসদ উপনেতার ছেলে সাজিদ আকবর চৌধুরী, এপিএস শফিউদ্দিন শফি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবসহ দুই দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর একসঙ্গে মিলিত হওয়ার খবর পেয়ে সেখানে উৎসুক নেতাকর্মী ও সাধারণ জনগণ ভিড় করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর