,

ভিডিও বার্তায় যা বললেন ড. কামাল

news-image

অনলাইন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নির্বাচনী প্রচারণামূলক একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুকে জাতীয় ঐক্যফ্রন্টের অফিসিয়াল পেজে শুক্রবার ভিডিওটি প্রকাশ করা হয়।

১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটির শুরুতেই ড. কামাল হোসেনকে লাঠিতে ভর দিয়ে একটি অন্ধকার ঘরের দরজা খুলে আলোকিত করার দৃশ্য দেখানো হয়েছে। এরপর বিভিন্ন দৃশ্য দেখানো হয় এবং একজন তরুণের কণ্ঠে বলা হয়েছে:

‘বাংলাদেশ কে? তুমিই তো বাংলাদেশ। আরে বাংলাদেশ তো তুমিই। এই যে তুমি ২৫ বছরের ছেলেটা, স্বপ্ন দেখছো নিজের পায়ে দাঁড়ানোর, আর ওই যে তুমি ২২ বছরের মেয়েটা, জয় করতে চাও এভারেস্টকেও; আরে তুমিই তো বাংলাদেশ।’

‘তুমি হার মানোনি, আমি জানি। অদূর ভবিষ্যতেও তোমার মতো করে বাংলাদেশও হার মানবে না। ৭১-এর ডিসেম্বরে বিজয় এসেছে তোমার হাত ধরে। ৯০-এর ঠিক এই ডিসেম্বরেই গণতন্ত্রকে নতুন জীবন দিয়েছো। বিশ্বাস করি, ২০১৮’র ডিসেম্বরেও তুমি জেগে উঠবে। জেগে উঠবে নতুন সূর্যের মতো দৃপ্ত হয়ে, নতুন দিনের আহ্বানে।’

‘আমি উজ্জ্বল ভবিষ্যতের কথা বলতে এসেছি। কারণ, আমি অস্থির সময় দেখে এসেছি। আর তাই আমি ফিরে এসেছি, তোমাদেরই ভরসায়।’

ভিডিওর এ পর্যায়ে তরুণের কণ্ঠে বক্তব্য শেষ হওয়ার পর আবার ড. কামাল হোসেনকে দেখানো হয়েছে। ভিডিওর শুরুতে কামাল হোসেন যে অন্ধকার ঘরের দরজা খুলে আলোয় ভরে তুলেছিলেন ভিডিওর শেষে সেই ঘরের ভেতর দিকে মুখ করে বলেন, ‘জেগে ওঠো বাঙালি, কাণ্ডারি প্রস্তুত’।

https://www.facebook.com/dainikIttefaq/videos/1954733601313886/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর