মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির প্রচারণায় প্রথম দিনেই জনতার ঢল

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। ঢাকা থেকে শনিবার দুপুরে বিশেষভাবে সজ্জিত একটি নৌকায় চড়ে মধুমতী নদী পার হয়ে কালনা ফেরি ঘাট দিয়ে তার নির্বাচনী এলাকা নড়াইলের কালনায় এসে পৌঁছেন তিনি। এ সময় হাজারো মাশরাফি ভক্ত সমর্থক তাকে বরণ করে নেন।

নড়াইল-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে শনিবার প্রথম নড়াইলে আসলেন তিনি। তাই ভক্ত সমর্থকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আগ্রহ। পরে কালনা ঘাট এলাকায় আয়োজিত পথ সভায় উপস্থিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে নিজের জন্য ভোট চান তিনি। এ সময় সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

মাশরাফি কালনা ঘাটে পৌঁছালে দলীয় নেতাকর্মীসহ ভক্তরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতা কর্মীরা নৌকার শ্লোগান দিতে থাকেন। পরে কালনা থেকে সড়ক পথে নড়াইলে পৌঁছাতে লোহাগড়ার কুন্দসীর মোড়, এড়েন্দা বাসস্ট্যান্ড, চৌগাছা বাসস্ট্যান্ড, নাকসী-মাদ্রাসা বাজার বাসস্ট্যান্ডে পথ সভায় বক্তব্য রাখেন তিনি।

নড়াইলে পৌঁছে শহরের পুরাতন বাস টার্নিমালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন মাশরাফি। এ সকল পথ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, মাশরাফির বাবা গোলাম মোর্তজা স্বপন, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু. সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ফয়জুল আমীর লিটু, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: আমি অ্যারেস্ট হওয়ার জন্য বসে আছি: রনি মাশরাফি নিজে ভোটের মাঠে না থাকলেও ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও তার ভক্ত সমর্থকরা ভোটের মাঠে নেমে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে মাশরাফির পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন। শনিবার থেকে নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় ভোট চাইবেন মাশরাফি।

নড়াইল সদর আসন (নড়াইল-২) নড়াইল পৌরসভা, সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং লোহাগড়া পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। লোহাগড়া উপজেলার ভোটার সাংখ্য ১লক্ষ ৭৯হাজার ৩শ ৪৭জন, নড়াইল সদর উপজেলার ভোটার সংখ্যা ১লক্ষ ৩৮ হাজার ৪শ ৩৫জন।

জেলা নির্বাচন অফিসের অফিস সহকারী নওশের আলী জানান, এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৭৮২জন। পুরুষ ভোটার ১লক্ষ ৫৭ হাজার ১শ ৫জন এবং মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৬শ ৭৭ জন। পুরুষ ভোটার থেকে নারী ভোটার রয়েছে ৩ হাজার ৫শ ৭২ জন বেশি।

জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের এ আসন থেকে আওয়ামী লীগ বরাবরই ভালো ফলাফল করেছে। ৭৩, ৯১, ৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক জয়লাভ করে। তবে ১৪ সালে আওয়ামী লীগের নৌকা নিয়ে জয়লাভ করে ওয়ার্কাস পার্টির নেতা বর্তমান সাংসদ শেখ হাফিজুর রহমান। এ আসনটিতে ৮৬ ও ৮৮ সালে জাতীয় পার্টি এবং ১৯৭৯ এবং ২০০১ উপ-নির্বাচনে বিএনপি জয়লাভ করে।

উল্লেখ্য, ১১ নভেম্বর ওবায়দুল কাদেরের হাত থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার মাধ্যমে এই ক্রিকেট দলপতির রাজনীতিতে আগমন ঘটে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক