,

নাসিরনগরে স্বামীর পক্ষে ভোট চাইতে মাঠে স্ত্রী

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : জাতীয় একাদশ সংসদ নিবার্চনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপির স্ত্রী মিসেস নাজনীন জাকিয়া শীতকে উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণার মাঠ চষে বেড়াচ্ছেন । ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকেই স্বামীর পক্ষে নারী ভোটারদের মন জয় করতে বিভিন্ন এলাকার পাড়া,মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে নারীদের সাথে গণসংযোগ ও উঠান বৈঠক করে ভোট প্রার্থনা করছেন তিনি।

গণসংযোগ ও উঠান বৈঠককালে তিনি বলেন আওয়ামীলীগ সরকার নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে। নারীদের জন্য সরকার যুগান্তকারী প্রদক্ষেপ বাস্তবায়ন করেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারী সমাজকে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয় করুন। গণসংযোগ ও উঠান বৈঠকে মহিলা নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,পুতুল রানী দাস,রুবিনা আক্তার,হাবিবা আক্তার ও শাকিলা আক্তারসহ নারী কর্মী ও স্বজনরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর