,

হুমকি উপেক্ষা করে প্রচারণায় কনকচাঁপা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরাসরি বাধা না দেওয়া হলেও মুঠোফোনে হুমকির সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেছেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির প্রার্থী রুমানা মোর্শেদ কনকচাঁপা। তারপরও নিজের মতো করেই প্রচারণা শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।

গত শুক্রবার দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করেন কনকচাঁপা। এ সময় তার স্বামী সুরকার মইনুল ইসলাম তার সঙ্গে থাকলেও বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

ভোট প্রার্থনার সময় কনকচাঁপা বলেন, ‘প্রচারণায় সরাসরি বাধা না দেওয়া হলেও মুঠোফোনে হুমকির সম্মুখীন হতে হয়েছে। তারপরও আমার মতো করেই প্রচারণা চালাতে হবে। আমার ভরসা সাধারণ মানুষ। আমি মানুষের ভালোবাসা পাচ্ছি। আমার বিশ্বাস, ভোটাররা যদি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে আমি ভালো ফলাফল করব। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

কনকচাঁপার গণসংযোগের সময় তাকে নিরাপত্তা দিতে পুলিশ ছিল। তা ছাড়া আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ও সমর্থক কিছুটা দূরত্ব বজায় রেখে তার সঙ্গে হেঁটেছেন বলেও জানা গেছে। প্রায় আধা ঘণ্টা প্রচারণা চালানোর পর কনকচাঁপা কোথাও চলে যান।

এর আগে তাকে মুঠোফোনে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তা ছাড়া তার গাড়ি অনুসরণ করে ভীতির সৃষ্টি করা হয়। এই প্রেক্ষাপটে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছিলেন কনকচাঁপা। সূত্র: আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর