,

আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নির্বাচনে আসতে পারছে না, ‘হতাশ’ যুক্তরাষ্ট্র

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্দিষ্ট সময়ের মধ্যে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের ছাড়পত্র ও ভিসা প্রদান করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি হতাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নির্বাচনে বাংলাদেশ সফর বাতিলও করেছেন তারা।

গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র রবার্ট পাল্লাদিনো নির্বাচনে পর্যবেক্ষকদের বাংলাদেশে আসতে না পারায় এ হতাশা ব্যক্ত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারের এমন আচরণের ফলে ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ‘দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এনফ্রেল)’ তাদের আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাতিল করে দিতে বাধ্য হয়েছে।’

ওয়াশিংটনভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) এর মাধ্যমে এনফ্রেলকে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্র।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনের অভাবের ফলে বাংলাদেশ সরকারের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো স্থানীয় এনজিওগুলোর মাধ্যমে একটি নির্বাচনী ওয়ার্কিং গ্রুপ গঠন করা। এর মধ্যে ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত এনজিওগুলোকেও রাখতে হবে, যাতে নির্বাচন পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজটি তারা পরিচালনা করতে পারে।

‘যেকোনো গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য শান্তিপূর্ণ মতামত প্রদান ও সমাবেশ করার সুযোগ থাকতে হবে। স্বাধীন গণমাধ্যমকে নির্বাচনী কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করতে দিতে হবে। প্রার্থীদের তথ্য জানার অধিকার আছে এবং কোনো ধরনের ভয়, হয়রানি ও সহিংসতা ছাড়াই তারা যেনো নির্বাচনে অংশ নিতে পারে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।

বিজ্ঞপ্তির শেষে বলা হয়েছে, ‘প্রত্যেক বাংলাদেশি যাতে ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিতে এবং শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশ করতে পারেন, সে ব্যাপারে তাদের গণতান্ত্রিক অঙ্গীকারকে যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশ সরকারকে আমরা উৎসাহিত করছি।’ সূত্র: আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর