,

৬টি আসনে ইভিএম: ভোটাররা ভোটের আগেই স্মার্টকার্ড পাচ্ছেন

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ৬টি আসনে ভোট গ্রহণ করা হবে। এসব আসনের ভোটারদের মধ্যে যারা স্মার্টকার্ড পাননি, অগ্রাধিকার ভিত্তিতে তাদের কার্ড দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচলক মোহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষারিত এ সংক্রান্ত চিঠি আসনগুলোর রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্মার্টকার্ড ব্যবহারের ফলে ভোটারের আঙুলের ছাপ মেলানো সহজ হয়। কিন্তু অনেক ভোটারের তথ্যে ত্রুটি থাকায় স্মার্টকার্ড করা সম্ভব হয়নি। তাদের স্মার্টকার্ড মুদ্রণ করে ছয়টি আসনে প্রেরণ করা হয়েছে।

ইভিএমের আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২ আসন। চিঠিতে আরও বলা হয়, উপজেলা/থানা নির্বাচন অফিসের কোনো একটি স্থানে ভোটারের

আইরিশ ও টেন ফিংগার নিয়ে একটি স্লিপ দেবেন। এই স্লিপ ইভিএম ভোটকেন্দ্রগুলোর যে দুটি স্থানে প্রদর্শনী চলছে, সেসব স্থান থেকে ভোটারদের স্মার্টকার্ড প্রদান করার ব্যবস্থা করতে হবে। এ ছাড়াও ভোটাররা উপজেলা/থানা নির্বাচন অফিস থেকেও স্মার্টকার্ড নিতে পারবেন। এসব তথ্য ভোটারদের জানানোর জন্য প্রচারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর