,

গোয়েন্দা ব্যবস্থা পুরো ঢেলে সাজাবার উদ্যোগ সৌদির!

news-image

অনলাইন ডেস্ক : নিজেদের গোয়েন্দা ব্যবস্থা পুরো ঢেলে সাজাবার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সাংবাদিক জামাল খাগোশি হত্যাকাণ্ডের দায়ভার গোয়েন্দা সংস্থার উপর আসার পর এ সিদ্ধান্ত নিল রিয়াদ প্রশাসন।

দেশটির বাদশাহ সালমান এর নির্দেশে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের (এমবিএস) তত্ত্বাবধানে দেশের গোয়েন্দা ব্যবস্থা পুরো ঢেলে সাজাবার এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থার সূত্র হতে জানা যায়, বৃহস্পতিবার এক বৈঠকে যুবরাজ সালমানের নেতৃত্বে একটি কমিটি এ ব্যবস্থা পুরো ঢেলে সাজাবার অনুমোদন প্রদান করেন। তাতে তিনটি নতুন বিভাগের অনুমোদন দেয়া হয় যা জাতীয় নিরাপত্তা নীতি, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গোয়েন্দা সংস্থার সকল অভিযান অনুমোদন করবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিশ্ব তুরস্কের সৌদি দূতাবাসে সৌদি হিট টিম কর্তৃক জামাল খাগোশির হত্যাকান্ডের জন্য যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে দায়ি করে আসলেও সৌদি কর্তৃপক্ষ বরাবরই তা অস্বীকার করে আসছে। উল্টো এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে রিয়াদ প্রশাসন উপ গোয়েন্দা প্রধান আহমাদ আল আসিরি ও রাজকীয় আইন উপদেষ্টা সৌদ আল কাহতানিকে চাকুরিচ্যুত করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর