,

এবার মুম্বাই থেকে আমিরাত পর্যন্ত সাগরের নিচ দিয়ে টানেল নির্মাণের পরিকল্পনা (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : এবার ভারতের মুম্বাই থেকে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত সাগরের নিচ দিয়ে টানেল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে দ্রুতগতির ট্রেনও চলবে বলে জানা গেছে। সাগরের পানির নিচ দিয়ে প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণে আরব আমিরাত শিগগিরই বড় ধরনের পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে।

২০২২ সালের মধ্যেই এ প্রকল্প বাস্তবায়ন হওয়ারও কথা রয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় উপদেষ্টা ব্যুরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরামর্শদাতা আবদুল্লাহ আলশেহী। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, দীর্ঘ এই টানেল নির্মাণ শেষ হলে ফুজাইরা থেকে মুম্বাই পর্যন্ত সমুদ্রের তলদেশ দিয়ে ট্রেনে ভ্রমণ করা যাবে। এতে করে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। সেইসঙ্গে সহজলভ্য পণ্য পরিবহনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।

এ টানেলের দৈর্ঘ্য প্রায় দুই হাজার কিলোমিটার হলেও এতে ট্রেন চলবে প্রতি ঘণ্টায় প্রায় এক হাজার কিলোমিটার গতিতে। ফলে মাত্র দুই ঘণ্টাতেই মুম্বাই থেকে আরব আমিরাতের ফুজাইরাহতে পৌঁছানো যাবে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে ফুজাইরা বন্দর থেকে ভারত তেল আমদানি করবে। বিনিময়ে উত্তর মুম্বাইয়ের নর্মদা নদী থেকে বিশুদ্ধ পানি আমদানি করবে আরব আমিরাত। এছাড়া যাত্রীরাও অল্প সময়ের মধ্যে আরব আমিরাতে পৌঁছাতে পারবে।

ভিডিওতে দেখুন আরো কিছু তথ্য-

https://www.facebook.com/TimesofIndia/videos/967794786751231/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর