,

নতুন বছরের শুরুটা বেশ ভালোই কাটতে যাচ্ছে সাবার

news-image

বিনোদন প্রতিবেদক : পুরো বছরজুড়ে চলচ্চিত্র নিয়ে আলোচনায় না থাকলেও ক্যারিয়ারে চলচ্চিত্রের ব্যস্ততার ধারাবাহিকতা বরাবরই রয়েছে অভিনেত্রী সোহানা সাবার। আগামীবছরের শুরুটা বেশ ভালোই কাটতে যাচ্ছে তার। কারণ সবকিছু ঠিক থাকলে বছরের শুরুতে দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে সাবার। এরমধ্যে একটি কলকাতার প্রযোজনায়, অন্যটি দেশের প্রযোজনায়।

‘এপার ওপার’ শিরোনামে ছবিটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন দুই বাংলার দুই পরিবারের মধ্যে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। যার প্রধান নারী চরিত্রে দেখা যাবে সোহানা সাবাকে। তার বিপরীতে দেখা যাবে কলকাতার সৌরভ চট্টোপাধ্যায়কে। ছবিটি পরিচালনা করেছেন হরনাথ চক্রবর্তী।

এছাড়াও দেশের প্রযোজনায় ‘আব্বাস’ শিরোনামে একটি ছবি মুক্তি পাবে বছরের শুরুতে। সাইফ চন্দন পরিচালিত ছবিটিতে সাবার বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসেন। প্রথমবারের মতো বড়পর্দায় নিরব-সাবা জুটিকে দেখবেন দর্শকরা। পুরান ঢাকায় ছবিটির শেষদিকের কাজ চলছে।

এছাড়াও শিগগিরই সাবা ‘মধুর ক্যান্টিন’ শিরোনামে নতুন আরো একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। মূলত ১৯৫৬ সাল থেকে শুরু করে ১৯৭১ সালের উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়েই এই চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। নতুন আরো কয়েকটি ছবির কথাও চলছে। আগামীবছরটা যে সাবার ভালো যাবে সেই আভাস পাওয়া যাচ্ছে এটা বলাই যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর