,

আয়েশা টাকিয়ার এ কী অবস্থা

news-image

এক সময়ে বলিউড কাঁপিয়েছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। অভিনয় করেছেন ‘দাবাং খান’ সালমানের বিপরীতেও। তিনি আর কেউ নন, বলিউডের এক সময়ের সুন্দরী অভিনেত্রী আয়েশা টাকিয়া। কিন্তু, এবার এ কী অবস্থা হলো বলিউডের এই অভিনেত্রীর? এখন তাকে দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন।ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, গত ২০ ডিসেম্বর প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের রিসেপশনে হাজির হন আয়েশা।

স্বামী ফারহান আজমির হাত ধরে ব্যান্দ্রার ওই পাঁচতারা হোটেলে আসেন তিনি। কিন্তু আয়েশা টাকিয়ার এমন রূপ দেখে অবাক হয়ে যান অনেকেই। নিক-প্রিয়াঙ্কার রিসেপশনের পর আয়েশার ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।জানা গেছে, সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান আজমির সঙ্গে বিয়ের পর থেকে একটু একটু করে বলিউড থেকে মুখ ঘোরাচ্ছিলেন আয়েশা। শেষে সন্তানের জন্মের আগে থেকে বিটাউনের ক্যামেরা, লাইট থেকে প্রায় সরে যান তিনি।

ফলে বলিউডের কোনো পার্টিতেই সেভাবে তার উপস্থিতি চোখে পড়ে না।ফারহান আজমির সঙ্গে বিয়ের পরই অভিনয় জগতকে ক্রমশ বিদায় জানান বলিউডের এই সুন্দরী নায়িকা।  এর পর মাঝে শোনা যায়, আয়েশা নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন।  ওই সময়ও তার বেশ কিছু ছবি ভাইরাল হয়।  ওই ঘটনার পর এবারও প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের মুম্বাই রিসেপশনে হাজির হলে, ভাইরাল হয়ে যায় আয়েশা টাকিয়ার সেই ছবি।

মাত্র ১৫ বছর বয়সে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন আয়েশা। ২০০৪-এ তার প্রথম সিনেমা ‘টারজান: দি ওয়ান্ডার কার’ সেই সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। প্রথম সিনেমাই হিট। বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছিলেন তিনি। তার অভিনীত ‘ওয়ান্টেড’-ও সুপারহিট ছিল। ২০১৩-তে ‘আপ কে লিয়ে হম’—এর পরে আর তাকে বলিউডে দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর