,

বিচারিক ক্ষমতা পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর নাই : ইসি রফিকুল ইসলাম

news-image

রাজশাহী প্রতিনিধি : নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, ‘বিচারিক ক্ষমতা পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর নাই। যার হাতে অস্ত্র থাকে তার কিন্তু বিচারিক ক্ষমতা থাকে না। কারণ বাংলাদেশের সংবিধান তা অনুমোদন করে না।’

শুক্রবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচনে ‘নারীদের সুরক্ষা ও নিরাপত্তা’ বিষয়ক সচেতনতা কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যদি কোন অঘটন ঘটে, তা হলে সেনাবাহিনী যেমন যে কোন লোককে গ্রেফতার করতে পারে, সহিংস ঘটনা ঘটলে তারা গুলিও চালাতে পারে এবং প্রায়োজনে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নির্দেশনা নিতে পারে। আর জীবন ও জানমালের রক্ষার জন্য এমনিতে গুলি চালাতে পারে; গ্রেফতার করতে পারে। আইন তা অনুমোদন দেয়। এখানে বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় নয়।’

আদালতের নির্দেশে বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল হওয়ায় বিএনপির পুনঃতফসিল দাবির প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘আইন খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।’

ইসি বলেন, ‘শুধু নারী নয় সকলে যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা আমরা নেব।’

নির্বাচন কমিশন আয়োজিত এ কর্মশালায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার নুর উর রহমান ও রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর