,

অভিনেতা টেলি সামাদ আইসিইউতে

news-image

নিউজ ডেস্ক : আইসিইউতে নেওয়া হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদকে। শুক্রবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

টেলি সামাদের বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কাকলী জানান, তার বাবার রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছিল। তাই বুধবার তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। এই চিকিৎসা এখানে ভালো হয়। এখানে এনে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। কিন্তু অবস্থার অবনতি হলে ক্যাবিন থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। বাবার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন টেলি সামাদের মেয়ে।

টেলি সামাদের সুস্থতার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তার মেয়ে জানান, টেলি সামাদের বুকে ইনফেকশন আছে।

এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করা হয় টেলি সামাদের। সেবছরই সেপ্টেম্বর মাসে তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন। গত বছরের ২০ অক্টোবর জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল তার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলিতে।

টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে তিনি দর্শকদের কাছে যে ছবিটির মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন সেটি হলো ‘পায়ে চলার পথ’। এরপর অসংখ্য ছবিতে অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর