,

নুরুন্নবী চৌধুরী শাওনের প্রচারণায় ফেরদৌস ও অপু বিশ্বাস

news-image

ভোলা প্রতিনিধি: ভোলা-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওনের প্রচারণায় নেমেছেন চিত্রনায়ক ফেরদৌস এবং নায়িকা অপু বিশ্বাস।

শুক্রবার দুপুরে হেলিকপ্টার যোগে তারা ভোলার লালমোহনে আসেন। পরে তারা ফরাজগঞ্জ ইউনিয়নে গণসংযোগে নামেন। এ সময় এই দুই তারকাকে সামনে থেকে এক নজর দেখার জন্য নারী শিশু থেকে শুরু করে হাজার হাজার মানুষের ভিড় জমে।

গণসংযোগকালে ফেরদৌস বলেন, উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা, নুরুন্নবী চৌধুরী শাওনের মার্কা, শান্তির মার্কা নৌকার পক্ষে আমরা এসেছি। আপনারা ৩০ ডিসেম্বর সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করুন।

এসময় নুরুন্নবী চৌধুরী শাওন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মোশারেফ হোসেন সোহেল প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যার আগে তারা ঢাকায় ফিরে যান। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর