সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল পক্ষে গণসংযোগ করেছেন তাঁর সহধর্মিনী

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচনী এলাকাগুলোতে গণসংযোগ করেছেন তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগম। গণসংযোগের সময় তিনি সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন ও বগুড়া-৬ আসনে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখর, পাঠান পাড়া, ভেলাহাট, গুঞ্জুরা বাজার, দেবীডাঙ্গা, কালিবাড়িসহ বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক করেন রাহাত আরা বেগম।

এছাড়াও সদর উপজেলার বিকালে রুহিয়া ইউনিয়নের কানি কশালগাঁও, মন্ডলাধাম, ১,২ ও ৩ নং সেনিহারির বিভিন্ন যায়গায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি।
গণসংযোগের সময় ফখরুলের সহধর্মিনী রাহাত আরা বেগম ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করে বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ধানের শীষে একটি করে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে সু-শৃঙ্খলভাবে লাইনে দাড়িয়ে থেকে ভোট প্রদান করার আহ্বান জানাচ্ছি।

তাঁর সাথে গণসংযোগের সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহসভাপতি সামসুজ্জোহা চৌধুরী ডন, সৈয়দ মমিনুল হক বাবু, যুগ্ম সাধারন সম্পাদক আনসারুল হক, তাঁতী বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম রোমান, জেলা মহিলাদলের সভানেত্রী ফরাতুন নাহার প্যারিস প্রমুখ।

উল্লেখ, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের ইসলামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ. লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। তিনি ও দলটির নেতাকর্মীরা ইতিমধ্যে এলাকায় নির্বাচনী প্রচারণায় বেশ সাড়া ফেলেছেন। সবিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর