,

বছরের দীর্ঘতম রাত আজ, ক্ষুদ্রতম দিন কাল

news-image

২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। আর এ কারণেই বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশে আজ (২১ ডিসেম্বর) বছরের সবচেয়ে দীর্ঘ রাত।পাশাপাশি এই গোলার্ধের মানুষের জন্য আগামীকাল শনিবার (২২ ডিসেম্বর) হবে বছরের ক্ষুদ্রতম দিন। উত্তর গোলার্ধে আজ দ্রুত সন্ধ্যা নামলেও বছরের সবচেয়ে বেশি সময় লাগবে রাত শেষ হতে।

অপরদিকে দক্ষিণ গোলার্ধের অবস্থা ঠিক বিপরীত। আজ (শুক্রবার) সেখানে বছরের দীর্ঘতম দিন, আর শনিবার হবে সবচেয়ে ছোট রাত।জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। যার ফলে এই গোলার্ধের মানুষ প্রত্যক্ষ করেন সবচেয়ে লম্বা রাত আর সবচেয়ে ছোট দিন। একই কারণে দক্ষিণ গোলার্ধে দেখা যায় বিপরীত চিত্র।

এদিকে বাংলাদেশে আজ বছরের দীর্ঘতম রাত হলেও পূর্ণিমার কারণে আকাশে থাকবে চাঁদের উজ্জ্বল আলো। তাই মন খারাপ করার কিছু নেই। চাইলে সেই রূপালী আলোয় মুগ্ধ হতে পারেন যে কেউ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর