মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পুলিশের তাড়া খেয়ে বিএনপি নেতার মৃত্যু!

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : পুলিশের তাড়ার পর পানবরজে লাশ মিললো মাহাতাব উদ্দীন (৬০) নামে এক বিএনপি নেতার। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে। শুক্রবার সকাল ১০টার দিকে গ্রামের একটি পানবরজ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তাহেরহুদা ওয়ার্ড বিএনপির সভাপতি চির কুমার মাহাতাব উদ্দীন ওই গ্রামের শমসের মণ্ডলের ছেলে। স্থানীয় ইউপি মেম্বর সাব্বির হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে পুলিশ তাহেরহুদা বাজারে অভিযান চালায়। পুলিশ দেখে মাহাতাব পালিয়ে যান। শুক্রবার সকালে সাবেক ইউপি মেম্বার শহিদুল ইসলামের পানবরজে মাহাতাবের মরদেহ পাওয়া যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মাহাতাবের মৃত্যু হতে পারে বলে ইউপি মেম্বর সাব্বির মনে করেন।

হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন জানান, আমি শুনেছি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে হরিণাকুন্ডু থানার এসআই জগদীশ, এসআই আব্দুল জলিল, এএসআই রামপ্রসাদ ও এএসআই নাসিরের নেতৃত্বে এক দল পুলিশ তাহেরহুদা বাজারে অভিযান চালায়। এসময় বিএনপি নেতা মাহাতাব ওই বাজারে আমিন জোয়ারদারের ছেলে শহীদের চায়ের দোকানে বসে ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহাতাব পালিয়ে যায়। পালিয়ে যাওয়া লোকটির নাম না বলায় পুলিশ শহিদকে এ সময় মারধরও করে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন। এএসআই নাসির বিএনপি নেতা মাহাতাব উদ্দীনকে ধরতে দাবড় দেয়। পুলিশের তাড়া খেয়ে মাহাতাব উদ্দীন একটি পানবরজে ঢুকে পড়ে।

অভিযানের কথা স্বীকার করে হরিণাকুন্ডু থানার এএসআই নাসির জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আমি ও এএসআই রামপ্রসাদ সাদা পোশাকে মটরসাইকেল যোগে তাহেরহুদা বাজারে যায়। এসআই জগদীশ ও এসআই আব্দুল জলিল স্যার এসময় পোশাক পরিহিত ছিলেন। সেখানে যাওয়ার পর কে কোথায় দৌড় মারে তা আমার জানা নেই। বিএনপি নেতা মাহাতাবকে গ্রেপ্তার করতে আমি তাড়াও করি বলে তিনি স্বীকার করেন।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, লোকটির বয়স ৬০ বছর হবে। পানবরজে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক