,

ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন তনুশ্রী

news-image

বিনোদন ডেস্ক : ভারতে তনুশ্রী দত্ত’র কল্যাণে মি টু আন্দোলন ছড়িয়ে পড়ে। ‘মি টু’ আন্দোলনের কারণে বলিউডের অনেক নামকরা পরিচালক ও অভিনেতার ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়ে। তবে সব চেয়ে বেশি আলোচনা হয় বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। যা করেন তনুশ্রী দত্ত। ভারতে ‘মি টু’ ঝড় এখন কিছুটা স্তিমিত। তবে তনুশ্রীর মামলা চলছে।

এ অবস্থায় তনুশ্রী ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন বলে জানা গেছে। কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বলিউডে আর অভিনয় করবেন না তিনি।

তনুশ্রী বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য অনেক সময় ও অর্থ বিনিয়োগ করেছি। তাই ওই দেশেই আমার ভবিষ্যৎ। এখন সেখানেই চলে যাওয়া উচিত আমার। ভারতে কবে ফিরবেন এমন প্রশ্নে তিনি জানান, হয়তো কখনো আবার ফিরব।

নানা পাটেকারের মামলা প্রসঙ্গে তনুশ্রী জানান, অনেক বছর আমি যৌন হয়রানির ক্ষত নিয়ে কাটিয়েছি। যুক্তরাষ্ট্র থেকে মুম্বাই এসে মামলা করি। এ মামলা চলার জন্য আমার শারীরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। এটা চলবে তার নিয়ম অনুযায়ী।

নানা পাটেকর বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগ ছিল, প্রায় এক দশক আগে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ে তার সঙ্গে যৌন নিপীড়নমূলক আচরণ করেছিলেন নানা পাটেকার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর