,

তৈমুর আলি তিন বছরেই কোটি কোটি টাকার মালিক!

news-image

বিনোদন ডেস্ক : ২০ ডিসেম্বর তৃতীয় জন্মদিন পালন করলেন ছোট নবাব তৈমুর আলি খান। আর এই জন্মদিন পর্যন্ত কোটি কোটি টাকা আয় করেছেন বলিউডের সব থেকে জনপ্রিয় স্টার-কিড। এসব টাকার বেশির ভাগই এসেছে জন্মদিনে উপহার থেকে।

এদিকে জন্মদিন উদযাপনে দক্ষিণ আফ্রিকা বেড়াতে চলে গিয়েছেন করিনা ও সাইফ আলি খান। এর আগে ৭ ডিসেম্বর ভারতে ছোট নবাবের আগাম বার্থ-ডে পার্টির আয়োজন করা হয়।

তৈমুরের জন্মদিনের সেই পার্টিতে উপস্থিত ছিল তারকার সন্তানরা। যেমন, করণ জোহরের যমজ ছেলে-মেয়ে যশ ও রুহি। আরো উপস্থিত ছিল তুষার কাপুরের ছেলে লক্ষ, সোহা আলি খানের মেয়ে ইনায়া। সেদিন স্বাভাবিকভাবেই অনেক উপহার পেয়েছিল ছোট্ট তৈমুর।

জানা গেছে, তৈমুর এ যাবৎ সব থেকে দামি উপহারটি পেয়েছে বাবা সাইফের কাছ থেকে। যদিও সেটা জন্মদিনে নয়, পেয়েছিল শিশু দিবসে। কমলা রঙের একটি ছোট্ট জিপ। যার দাম ১ কোটি টাকা। আর তৃতীয় জন্মদিনের উপহার হলো একটি মার্সেডিজ ম্যাকলারেন খেলনা গাড়ি।

প্রথম জন্মদিনে তৈমুর একটি আস্ত জঙ্গল উপহার পেয়েছিল। ১০০০ বর্গ ফুটের একটি বনাঞ্চল, যেখানে নানা ধরনের ফল ও সবজির মোট ১০০টি গাছ আছে। এই জঙ্গল সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিবেকর দিয়েছিলেন তৈমুরকে। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেন রুজুতা। এ ছাড়া ৮০০ কোটি দামের একটি প্রাসাদের মালিকানা রয়েছে ছোটে নবাবের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর