,

বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন

news-image

নিউজ ডেস্ক : গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করা হয়েছিল। আজ বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন জোটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ সংবাদ সম্মেলন বিকাল ৩ টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন স্থগিত করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে ড. কামাল ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

এদিকে ঢাকায় আগামী বৃহস্পতিবার গণসমাবেশ করতে চায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। ওই দিন দুপুর ১২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে। এর আগে ২৪ ডিসেম্বর রাজধানীতে গণর‌্যালি করারও সিদ্ধান্ত রয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের।

গণসমাবেশ ও গণর্যালি করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর আবেদন করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। তবে অনুমতির বিষয়টি এখনো নিশ্চিত নয়।

জানা গেছে, ড. কামাল হোসেন হঠাৎ করে অসুস্থবোধ করায় বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর