,

আবারো পুলিশে বড় পদোন্নতি

news-image

নিউজ ডেস্ক : নির্বাচনের মাত্র ১০ দিন আগে বড় ধরনের পদোন্নতি দেওয়া হলো পুলিশ বাহিনীতে। ২৬৮ সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ সদর দফতরের সুপারিশে রাষ্ট্রপতির আদেশক্রমে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক পরিপত্রে পদোন্নতির এ আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, পদোন্নতি পাওয়া যে সকল কর্মকর্তা বর্তমানে শান্তি রক্ষা মিশন, শিক্ষা ছুটি বা প্রেষণ এবং লিয়নে কর্মরত আছেন তারা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে। তার আগে তারা কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা স্বপদে বহাল থেকেই দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে অবিলম্বে এই পদোন্নতি কার্যকর হবে।বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর