,

অভিমান ভেঙ্গে রেজা কিবরিয়ার পক্ষে ভোটের মাঠে বিএনপি নেতাকর্মীরা

news-image

সিলেট প্রতিনিধি : অবশেষে সকল অভিমান ভেঙ্গে ঐক্যফন্টের প্রার্থী প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার পক্ষে ভোটের মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত সমাবেশে হাতে-হাত মিলিয়ে ধানের শীষ প্রতীককে পক্ষে প্রচারণায় নামার অঙ্গীকার করেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।

নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজায় বিএনপির কার্যালয়ের সামনে শেখ সুজাত মিয়ার সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মেয়র ছাবির আহমদ চৌধুরী প্রমুখ।

জানা যায়, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে মনোনয়ন না দিয়ে ড. রেজাকে মনোনয়ন দেয়ায় তা মেনে নিতে পারেননি স্থানীয় বিএনপির একাংশ নেতাকর্মী। প্রথম দিকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল শেখ সুজাত মিয়াকে। কিন্তু পরবর্তীতে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয় গণফোরামের প্রার্থী ড. রেজা কিবরিয়াকে।

বিষয়টি মেনে নিতে পারেনি স্থানীয় বিএনপি পরিবার। ক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে ড. রেজার বিরুদ্ধে অবস্থান নেয় ছাত্রদল-যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মী।

অপরদিকে বার বার অনুরোধ করার পরও ধানের শীষের পক্ষে নির্বাচনের মাঠে নামেননি না শেখ সুজাত। প্রতীক বরাদ্দের পর শেখ সুজাতের বাসায় গিয়েও তার দেখা পাননি ড. রেজা।

সর্বশেষ গত মঙ্গলবার বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগে দ্বায়িত্বপ্রাপ্ত) ড. সাখাওয়াত হাসান জীবনকে নিয়ে শেখ সুজাতের বাসায় যান রেজা কিবরিয়া। এ সময় দীর্ঘ আলোচনার পরও কোনো সুরহা হয়নি।

আগামী ২৪ ডিসেম্বরের পর নির্বাচনের মাঠে নামবেন বলে তাদের আশ্বস্ত করেন শেখ সুজাত। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর