,

দুই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে অশুভ শক্তি : শেখ হাসিনা

news-image

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে অশুভ শক্তি ২০১৪ ও ২০১৫ সালে সাধারণ মানুষের ওপর আগুন–সন্ত্রাস চালিয়েছিল, তারা আবার ৩০ ডিসেম্বর নির্বাচন প্রাক্কালে দেশে সে ধরনের পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, লন্ডনভিত্তিক এক অপরাধীর বুদ্ধি-পরামর্শে এ অশুভ শক্তি দুটি পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। একটি হলো পুলিশের একটা অংশকে কিনে নেওয়া এবং অপরটি হলো কিছুসংখ্যক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে হত্যা করে পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একদল সাবেক পুলিশ কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করতে গণভবনে যান। সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর আত্মবিশ্বাস রয়েছে যে আগুন–সন্ত্রাসীরা সফল হবে না। কেননা পুলিশ বাহিনী অধিকতর দক্ষতা ও দৃঢ়তা নিয়ে তাদের দায়িত্ব পালন করছে। তিনি বলেন, ‘পুলিশ বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকর সেবা ছাড়া আমরা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন করতে সক্ষম হতাম না।’

পুলিশের মহাপরিচালক (আইজিপি) ও অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট ৮৮ জন সাবেক পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের সঙ্গে সংহতি প্রকাশ করেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করতে সম্মত হন তাঁরা।

অনুষ্ঠানের শুরুতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা ফুলের তোড়া নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক আইজিপি এ টি এম আহমেদুল হক চৌধুরী ও এ কে এম শহীদুল হক, সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান, বজলুল করিম, আব্দুল হান্নান ও মো. মতিউর রহমান বক্তৃতা করেন।

শেখ হাসিনা বলেন, এখন যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সক্ষমতার ব্যাপারে পুলিশ বাহিনীর ওপর মানুষের অগাধ আস্থা রয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সরকার ও দলের প্রতি সমর্থন দেওয়ার জন্য সাবেক পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি চাকরিরত কর্মকর্তাদের দেশপ্রেমের সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করে যেতে উৎসাহিত করবে। শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালিদের বৈষম্য থেকে মুক্ত করতে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বঙ্গবন্ধু সারা জীবন এ দেশের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর তাঁর সরকার প্রতিশোধ নেওয়ার পরিবর্তে দেশের আর্থসামাজিক উন্নয়নে মনোনিবেশ করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর