,

ডিসেম্বরের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহ

news-image

দেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। এই সপ্তাহে ঘূর্ণিঝড় ফেথাই’র প্রভাবে বৃষ্টির কারণে দ্রুত কমে যায় তাপমাত্রা। ফলে বেড়ে গেছে শীতের তীব্রতা। এদিকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ডিসেম্বর মাসের শেষদিকে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দুইটি মৃদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ঢাকায় গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২। যা আজ বৃহস্পতিবার কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে গত শনিবার চট্টগ্রামে ছিল ১৭ দশমিক ৭, আজ সেখানে তাপমাত্রা কমে ১৬, সিলেটে ছিল ১৭ দশমিক ৯, আজ ১৪ দশমিক ৬, রাজশাহীতে শনিবার ছিল ১৪ ডিগ্রি সেলাসিয়াস, আজ বৃহস্পতিবার ১১ দশমিক ২, রংপুরে ছিল ১৩, আজ ১১ দশমিক ৮, খুলনায় ছিল ১৬, আজ ১২ দশিমিক ৪ এবং বরিশালে শনিবার ছিল ১৪ ডিগ্রি সেলাসিয়াস, তা আজ কমে ১১ দশমিক ৮ হয়েছে।

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এই মাসে সাগরে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া অন্য এলাকায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে সেটা মৃদু শৈত্যপ্রবাহ। এরপর তাপমাত্রা কমে যদি ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হয়, সেটা মাঝারি শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা যদি ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, তাহলে সেটা তীব্র শৈত্যপ্রবাহ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর