,

সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেফতার হয়রানি নয়-ইসি

news-image

নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ নিশ্চিত করতে সুনির্দিষ্ট মামলার আসামি ও ফৌজদারি অপরাধ সংক্রান্ত আমলযোগ্য ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি না করতে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার ইসির যুগ্ম-সচিব (নির্বাচন পরিচালনা-২) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকে সহিংসতায় বিভিন্ন স্থানে প্রার্থীসহ লোকজন আহত হওয়া, ভাংচুর-অগ্নিসংযোগ, নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান এবং নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হচ্ছে।

বিভিন্ন প্রার্থী ও রাজনৈতিক দল নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছে। সহিংসতা প্রতিরোধ, নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ নিশ্চিত করা এবং সুনির্দিষ্ট মামলার আসামি ও ফৌজদারি অপরাধ সংক্রান্ত আমলযোগ্য ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি না করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেয়ার প্রয়োজন বলে কমিশন মনে করেন।

কমিশনের সিদ্ধান্তের অালোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে নির্দেশনা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর