,

সোমবারের মধ্যে জামায়াতের ২৫ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামী সোমবারের মধ্যে জামায়াতের প্রার্থীদের নিয়ে হাইকোর্টের রুলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, ‘আমরা হাইকোর্টের চিঠিটা আজকে (বৃহস্পতিবার) পেয়েছি এবং আইন শাখায় বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করতে বলেছি। যাতে কমিশনে বিষয়টি উপস্থাপন করা হয়।’

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের বলা হয়েছে তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে। আমরা যেহেতু আজকে পেয়েছি, স্বাভাবিকভাবে আমাদের হাতে আরও দুই কার্যদিবস আছে (শুক্র ও শনিবার বন্ধ থাকায় রোব ও সোমবার)। এরমধ্যে নির্বাচন কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবে।’

নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতা ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে ১৮ ডিসেম্বর একটি রিট হয়েছে হাইকোর্ট বেঞ্চে। কোর্ট তিন দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর