,

হেনস্তা থেকে বাঁচতে যা করলেন জেরিন খান (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : আরও এক অস্বস্তিকর পরিস্থিতির শিকার হলেন বলিউড অভিনেত্রী জেরিন খান। কিন্তু এবারও তিনি নিজের বুদ্ধিদীপ্ততায় নিরাপদে বাসায় ফেরেন। সম্প্রতি ভারতের ঔরঙ্গাবাদে একটি নামি স্টোর লঞ্চ অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে গিয়েছিলেন জেরিন।

একাধিক নিরাপত্তারক্ষী সঙ্গে থাকার পরও অন্তত ৫০ ব্যক্তি অভিনেত্রীকে ঘিরে ধরে। সেই ভিড় সামলানো নিরাপত্তারক্ষীদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। ভিড়ের সুযোগে কয়েকজন নাকি নায়িকার শরীরে আপত্তিকরভাবে হাত দেয়ারও চেষ্টা করে।

অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি সামলাতে নিজেই উদ্যোগী হন জেরিন। ক্ষেপে গিয়ে ঘিরে ধরা ব্যক্তিদের প্রত্যেককে তিনি ধাক্কা মারতে থাকেন এবং একের পর এক চড় কষাতে থাকেন। নায়িকার চড় খেয়ে সেখানে আরও হুড়োহুড়ির সৃষ্টি হয়।

জেরিনের এমন সাহসী পদক্ষেপে খুশি ঘটনাস্থলে থাকা অন্য ব্যক্তিরা। যারা ভিড়ের একটু দূরে দাঁড়িয়ে জেরিনের চড় মারার দৃশ্য দেখছিলেন। সেই প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ‘জেরিন একদম ঠিক কাজ করেছেন। অসভ্যতার মাত্রা ছাড়ালে এমনটাই করা উচিত।’

ওই ঘটনার বর্ণনা দিয়ে জেরিন পরে সাংবাদিকদের জানান, ‘ভিড়ের মধ্যে বেশ কয়েকজন আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। ভেবেছিল আমি বুঝতে পারব না। কিন্তু আমি চুপ থাকিনি। ঠান্ডা মাথায় গাড়িতেও ঢুকে যাইনি। উপযুক্ত জবাব দিয়ে তারপরই গাড়িতে উঠি।’

কয়েকদিন আগে গোয়ার রাস্তায় জেরিনের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। সে সময়ও জেরিন বুদ্ধি করে স্থানীয় থানায় উপস্থিত হয়ে পুলিশকে ঘটনা জানান। দাবি করেন, এই ঘটনায় তার কোনো দায় নেই। মোটরসাইকেল চালক নেশাগ্রস্ত অবস্থায় তার গাড়ির সঙ্গে ধাক্কা খায়।

২০১০ সালে সালমান খানের ‘বীর’ ছবির নায়িকা হয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন জেরিন খান। ২০১২ সালে তার অভিনীত ‘হাউজফুল ২’ ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়। হিন্দি সিনেমার পাশাপাশি তিনি তামিল ও পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন।

https://youtu.be/rubO13Zg_B4

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর