,

বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

news-image

বাগেরহাটের রামপালের উজলকুড়া ইউনিয়নের সোনাতুনিয়া এলাকায় গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশের ওসি মলায়েন্দ্র চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হলেন, বাসযাত্রী রামপাল উপজেলার ফেরদৌস (৩৫) ও বাসের হেলপার মংলা উপজেলার কামরুল (৪২)।

জানা গেছে, ঢাকা থেকে মংলাবাহী আল আরাফা নামের বাসটি ওই স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার ও এক যাত্রী নিহত হন। আহতদের খুলনা আড়াইশ বেড হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকি আহতরা মংলা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর