,

মেসেজের উত্তর না পেয়ে গার্লফ্রেন্ড যে অবাক কাণ্ড করলো

news-image

অনলাইন ডেস্ক : আমরা সবাই আমাদের বিশেষ বন্ধু বা বান্ধবীর সঙ্গে নানা রকম পরিকল্পনা করতে ভালবাসি। কিন্তু সেই পরিকল্পনা করতে গিয়ে যখন অন্য দিক থেকে মেসেজের উত্তর পান না, তখন মাথা তো গরম হবেই।

কিন্তু ‘মাথা গরম’ করে ক্যালিফোর্নিয়ার একুশ বছর বয়সী তরুণী মজার কাণ্ড করলেন। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী পৌলিনা রামিজল চেয়েছিলেন তার বয়ফ্রেন্ড জর্জ গিরন একটু চিকেন ও ওয়াফেল নিয়ে আসুক।

এই আবদার নিয়ে পৌলিনা মেসেজ করলেও জর্জ উত্তর দিচ্ছিলেন না। ঘণ্টাখানেক কোনও উত্তর না পেয়ে পৌলিনা নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে একটি সিনেমার কথা ভেবে ফেলেন। তৎক্ষণাৎ সেই সিনেমার ট্রেইলার তৈরি করেন পৌলিনা।

ছবিটির নাম দেন, ‘‘হোয়ার দ্য ফা** ইজ জর্জ?’’ জর্জ কোথায়? আর মিনিট খানেকের ট্রেইলারটি জর্জকে পাঠিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন।

আসলে তখন জর্জ ঘুমাচ্ছিলেন। তাই পৌলিনার মেসেজের জবাব দিতে পারেননি। ঘুম থেকে উঠে গার্লফ্রেন্ডের মেসেজ পেয়ে হেসে ফেলেন জর্জ। মজাই পান তিনি। কারণ ততক্ষণে ট্রেইলারের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

তবে প্রথমে রেগে গেলেও পৌলিনা যে মজা করার জন্যই এই ভিডিওটি বানিয়েছিলেন তা তিনি নিজেই স্বীকার করেছেন।

https://twitter.com/twitter/statuses/1072368274929868800

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর