,

বৈষম্যমূলক আচরণর: হিরো আলম পদত্যাগ চান ইসি সচিবের

news-image

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন(ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের পদত্যাগ দাবি করেছেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।

বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে গতকাল বুধবার দিবাগত রাতে তিনি গণমাধ্যমে এ দাবি করেন।

এর আগে, বুধবার দুপুরে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এক সভায় বলেন, হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায়। সেও বলে যে ‘নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখিয়ে ছাড়ছি।
এরই প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ইসি সচিব আমাকে ইনসাল্ট (অপমান) করে কথা বলেছে। বৈষম্যমূলক আচরণ প্রকাশ করেছেন। আমি অবশ্যই তার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করব।

সব মানুষই নির্বাচন করার অধিকার রাখে দাবি করে বগুড়া-৪ আসনের এই স্বতন্ত্র প্রার্থী বলেন, আমি গরিব মানুষ বলে কি নির্বাচন করতে পারব না? সচিবরা হচ্ছেন রাষ্ট্রের চাকর। জনগণের টাকায় তাদের বেতন হয়। জনগণের সঙ্গে আদব নিয়ে কথা বলা দরকার।

তাকে অপমান করা হয়েছে অভিযোগ করে হিরো আলম আরও বলেন, একজন সচিব এমপি প্রার্থীর সঙ্গে তুই-তোমারি করে কথা বলতে পারেন না। তিনি আমারে ইনসাল্ট (অপমান) করে কথা বলেছেন। আমি সচিবের কথার নিন্দা জানাই এবং তার পদত্যাগ দাবি করছি।

হিরো আলম বগুড়া-৪ আসনে প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু পার্টির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু ভোটারদের জাল স্বাক্ষরের অভিযোগে তার মনোনয়টি বাতিল করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করেও মনোনয়ন ফেরত পাননি। এরপর হাইকোর্ট গিয়ে মনোনয়নপত্র ফেরত পান হিরো আলম।

আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি এখন খুব খুশি। হাইকোর্টে যে ন্যায় বিচার পাওয়া যায়, তা প্রমাণ হলো। ইসি যে বলছিল আমার ভোটার তালিকা ভুয়া, তা আজ মিথ্যা প্রমাণ হয়েছে। ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর