,

৩ প্রেমিক স্ত্রীর, অতঃপর স্বামী যা করলেন…

news-image

অনলাইন ডেস্ক : স্ত্রীর আছে তিন প্রেমিক। আর এই কথা হঠাৎ একদিন জানতে পারেন স্বামী প্রহ্লাদ। বিশ্বাসভঙ্গের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই শুরু হয় হেনস্থা আর হুমকি। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজেকে বিদ্যুৎস্পৃষ্ট করে আত্মহত্যা করেন তিনি।

ভারতের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঘটনাটি ভারতের গুজরাটের রাজকোট মহানগরাঞ্চলের গান্ধীধাম এলাকার। প্রহ্লাদের মৃত্যুর তিন মাস পরে অবশেষে তার স্ত্রী ও তিন প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, মাস তিনেক আগে নিজেকে বিদ্যুৎস্পৃষ্ট করে আত্মহত্যা করেন প্রহ্লাদ। তখন এটি আত্মহত্যা বলেই মনে করেছিল পুলিশ। কিন্তু সন্দেহ কাটেনি প্রহ্লাদের বাড়ির লোকের। হাসিখুশি একটি যুবক হঠাৎ নিজেকে ইলেকট্রিক শক দেওয়ার মতো ভয়াবহ সিদ্ধান্ত কেন নেবে, সেই প্রশ্ন তাদের তাড়া করে বেড়ায়। প্রহ্লাদের জামাইবাবু লালজির সন্দেহ যায় প্রহ্লাদের স্ত্রীর ধনবাই মহেশ্বরীর ওপর। স্বামীর মৃত্যুর পর তরুণীর চালচলন খুব একটা স্বাভাবিক মনে হয়নি তাদের। পুলিশে নতুন করে অভিযোগ দায়ের করেন লালজি।

লালজির অভিযোগের ভিত্তিতে আবার তদন্ত শুরু করে ধনবাইয়ের তিন প্রেমিকের সন্ধান পায় পুলিশ। তারা হলেন- নরসিংহ কোলি, রবিশংকর মহেশ্বরী এবং মহেশ মহেশ্বরী। তারপরই জানা যায় যে প্রহ্লাদ তার স্ত্রীর তিন প্রেমিকের কথা জানার পরই তাকে হুমকি দিতে থাকে ধনবাই, নরসিংহ, রবিশংকর এবং মহেশ। সঙ্গে থাকে হেনস্থা। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েই আত্মঘাতী হন প্রহ্লাদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর