,

বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর বাসভবন লক্ষ্য করে গুলি

news-image

ডেস্ক রিপোর্ট : মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোট প্রার্থী বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর বাসভবন লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়।

শ্রীনগর থানা সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে মাহী বি চৌধুরীর বাসভবনের বাইরে থেকে ১ রাউন্ড গুলি করা হয়। এতে মাহীর বাসার জানালার কাচ ভেঙে যায়। এ সময় মাহী বি চৌধুরীসহ তার পরিবারের কেউ সেখানে ছিলেন না। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।

এ ব্যাপারে ঘটনাস্থল থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু জানান, নির্বাচন উপলক্ষে বেশ কিছুদিন ধরে মাহী বি চৌধুরী পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা বাসভবনের বিদ্যুৎ ও সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করার পর গুলি করে পালিয়ে যায়।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর