মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার সেনাবাহিনীর শতাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট বন্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ঘৃণ্য বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত কয়েকশ পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক।

ফেসবুকের পক্ষ থেকে বুধবার জানানো হয়, মিয়ানমারে ৪২৫টি পেইজ, ১৭টি গ্রুপ, ১৩৫টি অ্যাকাউন্ট এবং ১৫টি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মগুলো ছিল দৃশ্যত খবর, বিনোদন, রূপচর্চা ও লাইফস্টাইলভিত্তিক। তবে বাস্তবে এসব পেজের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর সম্পৃক্ততা পাওয়া গেছে।

গত বছর এসব পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট ব্যবহার করে বিদ্বেষমূলক পোষ্ট দিয়ে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মিয়ানমারের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। দেশটিতে ফেসবুকে রোহিঙ্গাদের বিরুদ্ধে উসকানি মূলক পোস্ট দিয়ে বিগত কয়েক বছর ধরে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। এর জেরে গত বছর রোহিঙ্গাদের ওপর চরম নির্যাতন নেমে আসে। এছাড়া সেসময় দেশটির সেনা বাহিনী রোহিঙ্গাদের ওপর চরম অত্যাচার চালায়। দেশটির ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এখন বাংলাদেশে অবস্থান করছে।

মিয়ানমারের এমন কর্মকাণ্ডকে জঘন্য বলে আখ্যায়িত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এছাড়া ফেসবুক কর্তৃপক্ষ এ নিয়ে তৃতীয় বারের মত মিয়ানমারের বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিল। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, ইউএস নিউজ, এএফপি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক