,

ইউরোপীয় ইউনিয়নের লাখো কূটনৈতিক বার্তা হ্যাকড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের স্পর্শকাতর হাজার হাজার কূটনৈতিক বার্তা হ্যাকিংয়ের শিকার হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো আভাষ দিচ্ছে, চীনা হ্যাকাররাই এ কাজ করেছে। বুধবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ কথা বলা হয়।

বিশ্বজুড়ে ইইউ’র কূটনৈতিক মিশনের এসব বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীন, রাশিয়া ও ইরান নিয়ে উদ্বেগ প্রকাশিত হয়েছে।

সাইবার নিরাপত্তা ফার্ম এরিয়া ওয়ান এই ফাঁসের তথ্য আবিস্কার করে। এর আগে ২০১০ সালে উইকিলিকস মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রচুর তথ্য ফাঁস করে। সর্বশেষ এই ফাঁসের ঘটনা যেন সকলকে সেই কথাই স্মরণ করিয়ে দিয়েছে।

মস্কোয় ইইউ’র কূটনৈতিক মিশনের এক বার্তায় গত জুলাইয়ে হেলসেংকিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বৈঠককে সফল হিসেবে বর্ণনা করা হয়েছে।

নিউইয়র্ক টাইমস বলছে, এরিয়া ওয়ানের মতে হ্যাকারদের কলা কৌশলের সঙ্গে চীনের এলিট সামরিক ইউনিটের মিল রয়েছে।

ফাঁস হওয়া অধিকাংশ তথ্যই বিশ্বজুড়ে মিশনগুলোর পাঠানো সাপ্তাহিক প্রতিবেদন। এসব প্রতিবেদনে বিশ্ব নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের আলোচনার বিস্তারিত বিবরণ রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর