,

সিরিয়া থেকে সকল সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া থেকে পুরো সৈন্য বাহিনী সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

একজন কর্মকর্তা, সিএনএনকে বলেন, প্রত্যাহারের পরিকল্পনাটি হবে ‘সম্পূর্ণ’ এবং ‘দ্রুত’।

মঙ্গলবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠি পরাজিত হয়েছে। এবং সিরিয়ায় সেনা পাঠানোর পেছনে এটিই ছিলো আমার একমাত্র উদ্দেশ্য।’

সিরিয়া মোতায়েনকৃত প্রায় ২ হাজার মার্কিন সৈন্য সেখান থেকে আইএস উৎখাতে সাহায্য করেছিলো। তবে এখনও ছোট ছোট এলাকায় আইএস এর উপস্থিতি রয়ে গেছে।

এর আগে মনে করা হয়েছিলো, আইএসের পুনরায় উত্থান ঠেকাতে অনেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আরও কিছুদিন সিরিয়ায় সৈন্য রাখতে চেয়েছিলেন। নতুন এ সিদ্ধান্তে তা নাকচ হয়ে গেলো।

২০১১ সালে আরব বসন্ত শুরুর পর সিরিয়ার ক্ষমতাসীন শিয়া আসাদ সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৪ সালে বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ায় আন্তর্জাতিক সৈন্য জোট গড়ে তোলে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের বছর আসাদ সরকারের সমর্থনে বিমান হামলা চালিয়ে যুদ্ধ অংশ নেয় রাশিয়া।

প্রায় ৮ বছরের এ যুদ্ধে ৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। আহতের সংখ্যা ৩০ লাখেরও বেশি। যুদ্ধের ফলে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কয়েক কোটি সিরিয়ান শরণার্থী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর