,

ঐক্যফ্রন্টের প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীরের ওপর হামলা

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত (ধানের শীষ) প্রার্থী নাগরিক ঐক্যের নেতা নুরুর রহমান জাহাঙ্গীরের ওপর আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরের এ ঘটনায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নুরুর রহমান জাহাঙ্গীর অভিযোগ করে জানান, দুপুর দেড়টার দিকে মেহেন্দিগঞ্জে সাবেক বিএনপি নেতা আফসার হোসেন বাবুলের বাসায় অবস্থান করছিলেন তিনি। এ সময় নৌক প্রতীকের প্রার্থীর অর্ধশতাধিক কর্মী-সমর্থক ওই বাড়িতে তার ও তার কর্মীদের ওপর হামলা করে। এতে তিনিসহ কয়েকজন আহত হন। হামলায় তিনি বাম পায়ে গুরুতর আঘাত পান। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।

বর্তমানে নুরুর রহমান জাহাঙ্গীর শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক-১ ইউনিটে ভর্তি আছেন। ওই ইউনিটের প্রধান ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, আঘাতে তার পা ফুলে গেছে। এজন্য ব্যান্ডেজ করা হয়েছে। তবে পা ভাঙেনি। তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী পংকজ নাথের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল বারী মনির বলেন, আওয়ামী লীগের কেউ তার ওপর হামলা করেনি। বরং বিএনপির মনোনয়ন বঞ্চিতদের কর্মীরা তার ওপর হামলা করেছে বলে শুনেছি।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শাহীনুর বলেন, এ ধরনের কোনো হামলার খবর পাইনি। কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর