,

মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনায় সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা রিটানিং অফিসার ড. কামরুজ্জামান সেলিম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নির্বাচন কমিশনারের নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানসহ সারাদেশে ৪ জন ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলা বেগুন বাড়ি এলাকায় প্রচারণায় গেলে গাড়ি বহরে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে ১০ জন নেতাকর্মী আহত হয়।

মির্জা ফখরুল অভিযোগ করে এক বিবৃতিতে বলেন, পুলিশ ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে ছিল কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এ সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য ইসিকে ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর