,

ছুটির ফাঁদে ব্যাংকিং খাত

news-image

জাতীয় সংসদ নির্বাচনের জন্য টানা ৪ দিন ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশের ব্যাংকিং খাত। ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সকল ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। ছুটি শেষে ২০১৯ সালের ১ জানুয়ারি ব্যাংক খুলবে। সূত্র : যমুনা টেলিভিশন। এ অবস্থায় ব্যাংকগুলোকে ২৭ ডিসেম্বরের মধ্যে বার্ষিক হিসাব চ‚ড়ান্ত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। ১৮ ডিসেম্বর, মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য দেশে সাধারণ ছুটি থাকবে। এর আগের দু’দিন ২৮ ও ২৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় দেশের কোনো ব্যাংকে লেনদেন হবে না। ভোটের পর দিন সকল ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করেন ব্যাংকাররা। এই হিসেবে দেশের ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ৪ দিন ব্যাংক লেনদেন হবে না। এ অবস্থায় ২৭ ডিসেম্বর বার্ষিক হিসাবায়ন চ‚ড়ান্ত করবে ব্যাংকগুলো।

এদিকে ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষেও সরকারি ছুটি থাকবে। ফলে চলতি বছরের শেষ ১১ দিনের মধ্যে মাত্র চারদিন ব্যাংক খোলা থাকবে। উল্লেখ্য, সরকারি-বেসরকারি মিলিয়ে দেশের ব্যাংকিং খাতে কর্মরত রয়েছেন প্রায় ২ লাখ জনবল।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার, সিনিয়র অফিসার ও প্রিন্সিপাল অফিসারদের ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার) হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর