,

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

news-image

ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বুধবার দুপুর ২টার পর গুলশানের একটি রেস্টুরেন্টে এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এ বৈঠকে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, তুরস্ক, চীন ও ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।অন্যদিকে ঐকফ্রন্ট নেতাদের মধ্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত আছেন।

বৈঠকে চলমান নির্বাচন প্রক্রিয়া, প্রার্থীদের হয়রানি, গ্রেফতার, মিথ্যা মামলা এবং ৩০ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আলাপ হবে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, কূটনীতিকদের সঙ্গে এই বৈঠকের সিদ্ধান্ত হয় গত ১৭ ডিসেম্বর। ওইদিন রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসনের বাসায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর