,

মেসেঞ্জারে যুক্ত হলো নতুন ফিচার

news-image

অনলাইন ডেস্ক : ফেসবুক মেসেঞ্জার ইন্টারনেটে কথা বা চ্যাটিংয়ের একটি জনপ্রিয় মাধ্যম। এখন প্রতিদিন দুই কোটির বেশি গ্রাহক মেসেঞ্জারে ক্যামেরা ইফেক্ট ব্যবহার করেন। এবার মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য যুক্ত হলো নতুন সুবিধা। নতুন নতুন আপডেট ভার্সন নিয়ে বরাবরই হাজির হয়ে থাকে মেসেঞ্জার। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ফেসবুকের মেসেঞ্জারে চালু হয়েছে বুমেরাং ও সেলফি ফিচার। এর পাশাপাশি মেসেঞ্জার ব্যবহারকারীরা এখন থেকে এআর স্টিকারও ব্যবহার করতে পারবেন। সোমবার ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়, মেসেঞ্জার ক্যামেরায় এখন ৫টি মোড পাওয়া যাবে। এর মধ্যে ভিডিও লুপিং ইফেক্ট দেয়ার বুমেরাং সুবিধা রয়েছে।

বুমেরাং ফিচারটির কারণে মেসেঞ্জারপোস্ট আরও বেশি মজার হবে। নতুন এই ফিচারে ইনস্টাগ্রামের মতো ছোট, লুপড ভিডিও বানাতে পারবেন ব্যবহারকারীরা। এটি অনেকটা অ্যানিমেটেড জিপের মতো হবে। এর বাইরে ম্যাসেঞ্জার ক্যামেরায় সেলফি মোড যুক্ত হচ্ছে। এতে ব্যবহারকারী নিজের বা বন্ধুর পোর্ট্রেট মোড ধারণ করতে পারবে। এতে বোকেহ ইফেক্ট যুক্ত করা যাবে। এতে ছবির বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে এর পেছনের বিষয়গুলোকে অনুজ্জ্বল দেখাবে।

ফেসবুক জানিয়েছে, মেসেঞ্জারের বর্তমান ক্যামেরা মোড হিসেবে থাকা নরমাল, ভিডিও এবং টেক্সট আরও সহজে পরিচালনা করা যাবে। মেসেঞ্জার ব্যবহারকারীদের সুবিধার জন্য অগমেন্টেড রিয়্যালিটি (এআর) স্টিকার আনা হচ্ছে। এসব স্টিকার স্পর্শ করে টেনে আনা যাবে এবং তা ছবি ও ভিডিওতে যুক্ত করা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর