,

ঢাকায় বছর শেষের চমক ‘অ্যাকুয়াম্যান’

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের দর্শকদের বছর শেষের চমক উপহার দিতে যাচ্ছে ডিসি কমিকস। চমকের নাম ‘অ্যাকুয়াম্যান’। বলা হচ্ছে, জেমস ওয়ান পরিচালিত চলচ্চিত্র অ্যাকুয়াম্যান-এর মাধ্যমে নতুন করে সাজতে চলেছে ডিসি কমিকস। আগামী ২১ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে চলেছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এ ছবি।

নির্মাণের শুরু থেকেই আলোচনা তৈরি করে ‘অ্যাকুয়াম্যান’। এর বাইরে অন্য একটি কারণও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল, তাহলো এ ছবিতেই অভিনয় করছেন গেম অব থ্রোনসখ্যাত তারকা অভিনেতা জেসন মোমোয়া। আর তার সঙ্গে রয়েছে নিকোল কিডম্যান। সবমিলিয়ে অ্যাকুয়াম্যান নিয়ে দর্শকদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, তা একদমই ফিকে হয়ে যায়নি। গত ২৬ নভেম্বর লন্ডনে ছবিটির প্রিমিয়ার হওয়ার পর দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পায় ছবিটি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে। চলচ্চিত্র-বিষয়ক ওয়েবমাধ্যম ‘স্লাশফিল্ম’-এর পিটার সাইরিটা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রত্যাশার চেয়ে বেশি কিছু অ্যাকুয়াম্যান।’ একই সঙ্গে তিনি এ ছবির খলনায়ক ব্ল্যাক মান্টার অভিনয়ের প্রশংসা করেছেন। আবার কেউ বলেছেন, ‘অ্যাকুয়াম্যানকে ভালোবেসে ফেলেছি। অবশ্যই ছবিটি ডিসি ইউনিভার্সের এ-যাবৎকালের সেরা ছবিগুলোর একটি’।

ছবিতে অ্যাকুয়াম্যান চরিত্রের অভিনেতা জেসন মোমোয়া। ১৯৯৮ সালে একজন আন্তর্জাতিক মানের ডিজাইনার তাকেও কোবায়াশি জেসন মোমোয়াকে আবিষ্কার করেন। মডেলিংয়ে নাম লেখান মোমোয়া। ১৯৯৯ সালেই হাওয়াইয়ের ‘মডেল অব দ্য ইয়ার’ খেতাব জয় করেন এই তারকা। শুরুটা ছিল সেখানেই। ড্রামা সিরিজ ‘বেওয়াচ হাওয়াই’-এ অভিনয় করেন তিনি। বয়স তখন মাত্র ১৯ বছর। এরপর একে একে নর্থ শোর, জনসন ফ্যামেলি ভ্যাকেশন, দ্য গেইম, স্টারগেট: আটলান্টিস ইত্যাদি সিরিজে কাজ করেন মোমোয়া। এরপরই তাঁর কাজের ঝুলিতে যুক্ত হয় ‘গেম অব থ্রোনস’। হাকা চরিত্রে অভিনয় করেন এই তারকা। এরই মধ্যে ২০১৪ সালে পরিচালক এবং কো-রাইটার হিসেবে রোড টু পালোমা নামে একটি আমেরিকান ড্রামা ফিল্মে কাজ করেন মোমোয়া। একই বছরে সুগার মাউল্টেইন নামে একটি ডার্ক কমেডি থ্রিলারে যোগ দেন এই তারকা। হাতে আসে ‘রেড রোড’ সিরিজের কাজ। ইতিমধ্যে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করলেও এবার মোমোয়ার হাতে আসতে থাকে বড় বাজেটের কাজ। একে একে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস, ওয়ানস আপন আ টাইম ইন ভেনিস, জাস্টিস লিগ ডিসি কমিকসের বেশ কয়েকটি কাজে দেখা যায় মোমোয়াকে। আর এবার, পানির নিচের রাজ্য আটলান্টিসের উত্তরাধিকারী হয়ে একক চলচ্চিত্রে আর্থার কারি চরিত্রে দেখা দেবেন মোমোয়া। যেখানে তাঁকে দেখা যাবে মাটির পৃথিবীর বিরুদ্ধে সমুদ্রের সাতটি রাজ্যকে এক করার কাজ করতে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর