,

ইন্টানেটের গতি কমানো সরকারের মাস্টারপ্লানের অংশ : রিজভী

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইন্টানেটের গতি কমানো নিয়ে সিইসির চিন্তাভাবনা সরকারের মাস্টারপ্লানের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘ইন্টারনেটের গতি কমবে কেন? ইন্টারনেটের গতি তো ফার্স্ট হওয়ার কথা। আপনারা কি দেখেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ফ্রান্সে নির্বাচনের সময় ইন্টারনেটের গতি কমিয়েছে। নির্বাচন কমিশন গণতন্ত্রকে সঙ্কুচিত করছে নিজেদের স্বাধীনতা খর্ব করে। সিইসির এ চিন্তাভাবনা সরকারের মাস্টারপ্লানের অংশ।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আদালতের নিরপেক্ষতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এই গুঞ্জন মৃদু গুঞ্জন নয়। মানুষের শেষ আশ্রয় যদি নষ্ট হয় তাহলে চরম নৈরাজ্য শুরু হবে।’

নির্বাচনে সেনাবাহিনীকে নামানো নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘গুঞ্জন আছে সেনাবাহিনীর নামে কোনো বরাদ্দ না দিয়ে তাদের ব্যারাকে রাখা হবে। এটি একটি অশুভ মহাপরিকল্পনার নির্বাচন করারই পূর্ব লক্ষণ। ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান নিশ্চিত করার জন্য, মানুষের মন থেকে ভয়ভীতি দূর করার জন্য, আশঙ্কা দূরীভূত করার জন্য অবিলম্বে ম্যাজিস্টেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠ পর্যায়ের দায়িত্ব দিন।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর