,

তাপসীর শরীর নিয়ে মন্তব্য, অতঃপর…

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে অভিনেত্রীদের ট্রোল হওয়ার ঘটনা নতুন নয়। প্রতিনিয়তই একদল সমালোচকদের থাবায় পড়ছেন বড় বড় তারকারা। নেতিবাচক মন্তব্যের জবাবে কেউ বা বিরক্ত হয়ে ট্রোলিংয়ের উত্তর দেন, কেউ বা এড়িয়ে যান। তবে এড়িয়ে যাবার পাত্রী তিনি নন তা আবারও প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী তাপসী পন্নু।

জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার পাল্টা প্রশ্নে নিম্ন রুচির ট্রোলারদের কড়া জবাব দিয়েছেন তাপসী। টুইটে তাপসীকে এক ব্যক্তি লেখেন, ‘তাপসী তোমার শরীরের অঙ্গগুলো আমার ভীষণ পছন্দ।‘

আর এতেই বেজায় চটে যান অভিনেত্রী। পাল্টা জবাবে ওই ব্যক্তিকে তাপসী প্রশ্ন করেন, ‘আমারও আমার শরীরের অঙ্গগুলো ভীষণ পছন্দের, তা কোনটা বেশি পছন্দ আপনার, আমি কিন্তু আমার সেরিব্রামকে (মস্তিস্ক) ভীষণই পছন্দ করি।’

এরপরই একাধিক ইতিবাচক মন্তব্য লিখে অনেকেই রিটুইট করতে থাকেন। অনেকেই তাপসীকে বাহ বাহ দিয়ে লিখেছেন, খুব ভালো জবাব দিয়েছেন।

অনেকেই আবার ওই ট্রোলারের মন্তব্য করে লিখেন, আসলেই তার মস্তিস্ক নেই।
একজন আবার স্ক্রিনশট দিয়ে লিখেছেন, ‘আপনার টুইটে ব্যবহৃত ‘সেরিব্রাম’ শব্দটির মানে অনেকেই জানেন না। দেখুন সমালোচক ও তার বন্ধুরা গুগল সার্চে শব্দটির অর্থ খুঁজছে।’

এর আগেও বহুবার ট্রোল হতে হয়েছে তাপসী পন্নুকে। প্রতিবারই তিনি কড়া জবাব দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর