,

হিরো আলমও `হাইকোর্ট দেখায় ইসি সচিব

news-image

নিউজ ডেস্ক : হিরো আলমও নির্বাচন কমিশনকে (ইসি) `হাইকোর্ট দেখায়’ বলে মন্তব্য করেছেন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ। আজ বুধবার সকালে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে নির্বাচনের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, ‘আপনারা দেখেন হিরো আলম পর্যন্ত হাইকোর্ট দেখায়। ও (হিরো আলম) বলে যে আমরা নির্বাচন কমিশনকে পর্যন্ত হাইকোর্ট দেখায়ে ছাড়ছি। বুঝেন অবস্থা। ও তো ইনডিপেন্ডেট ক্যান্ডিডেট। বগুড়া থেকে দাঁড়িয়েছে। ও প্রথমে রিটার্নিং অফিসারের কাছে গেল। তার নমিনেশন বাতিল হয়ে গেল। আমাদের কাছে আপিল করছে। হাইকোর্টে গিয়ে তারটা ক্লিয়ার করে আসছে। এখন তাকে প্রতীক দিয়েছে রির্টানিং অফিসার। এখন নতুন করে যে তালিকা দিয়েছেন সেখানে তারটা সংযুক্ত করতে হবে।’

এ রকম ৫০ জনের বেশি স্বতন্ত্র প্রার্থী রয়েছে উল্লেখ করে হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের কাছে মোর দ্যান ফিফটি ৫০ এর উপরে ইনডিপেনডেন্ট ক্যান্ডিডেট। তো মহামান্য হাইকোর্ট আবার বলছে একে এই ক্যান্ডিডেটকে এক প্রতীক দিয়েছেন তাহলে অন্যকে কেন একই প্রতীক দিচ্ছেন। এভাবে বিভিন্ন নির্দেশনা আসছে। এসব নিয়ে আমরা উদ্বিগ্ন ও ব্যতিব্যস্ত।’

ইসি সচিব বলেন, ‘এখনও পর্যন্ত অনেক আসনে প্রার্থী চূড়ান্ত হয় নাই। আরও কিছু পরিবর্তন হবে বোধ হয়। যেখানে প্রার্থী একদম কমপ্লিট হয়ে গেছে, আমরা এগুলোর ব্যালট ছাপিয়ে ফেলবো। কারণ আমরা চাই, এক সপ্তাহ পূর্বে ব্যালটগুলো মাঠে চলে যাবে। যেখানে একটু সমস্যা, আমরা সেখানে ব্যালটগুলো পরে পাঠাবো। কারণ কন্টিনিউস হাইকোর্ট থেকে নির্দেশনা আসতেছে। হাইকোর্ট থেকে নির্দেশনার আসার কারণে আমাদের একটু এ্যাকোমোডেট করা লাগছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর